প্রকাশিত: Thu, Dec 21, 2023 2:30 PM আপডেট: Thu, Sep 10, 2026 8:57 PM
[১] বান্দরবানের মেঘলায় ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী আটক
বাবুল খাঁন, বান্দরবন: [২] বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য জানান। আটককৃতরা,পৌরসভা হাফেজ ঘোনা এলাকার আবদুর রহমান ওরফে বাছা পিতা আবদুল আলম ছেলে ও মহিউদ্দিন মেঘলা পর্যটন চাকমা পাড়ার মৃত সেলিমের ছেলে।
[৩] পুলিশ সুপার জানান,পর্যটক তসলিম উদ্দিন দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত মুন্না নামে আরও একজনকে চিহ্নিত করা হয়েছে,গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।আটককৃতদের নিকট হতে ছিনতাই ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা গেলেও টাকা উদ্ধার করা যাইনি।
[৪] রোববার ময়মনসিংহ থেকে বান্দরবান ভ্রমণে আসা তসলিম উদ্দিন দম্পতি মেঘলা পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে সন্ধ্যা সাড়ে ৫ টায় ফেরার পথে গতি রোধ করে ছুরিকাঘাত করে নগদ ২৫ টাকা ও ২ টি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।